ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’—বলেই ছাত্রদল নেতাকে মারধর

জেলা প্রতিনিধি 

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় ছাত্রদল নেতা আদনান হাবিবকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে থানায় মামলা হয়েছে।

আহত হাবিব উপজেলার ২ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং মারধরে নেতৃত্বদানকারী আবু হুরাইরা সাজিদ একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির মিজান হাওলাদারের ছেলে।

ছাত্রদল নেতা আদনান হাবিবের অভিযোগ, তিনি এলাকায় মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। এর আগেও একাধিক মাদককারবারিকে মাদকদ্রব্যসহ পুলিশের হাতে তুলে দিয়েছেন।

স্থানীয় আবু হুরাইরা সাজিদ চিহ্নিত মাদকসেবী ও মাদক কারবারের সঙ্গে জড়িত। এ কারণে তাকে একাধিকবার মাদকসংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছিলেন।

হাবিব বলেন, “ঘটনার পর দিন রায়পুর যাওয়ার পথে কয়েকজন সহযোগী নিয়ে সাজিদ আমার ওপর হামলা চালায়। এ সময় সাজিদ ‘গাঁজা কি তোর বাপের টাকায় খাই’ বলেও প্রশ্ন করেন।

স্থানীয়রা জানায়, ৫ আগস্ট সাজিদকে দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মাদক সেবনের সময় জনতা আটক করে। একপর্যায়ে কৌশলে তিনি পালিয়ে যান। এ ঘটনার জেরে  সাজিদ ছাত্রদল নেতা হাবিবের বাড়িতে গিয়ে হুমকি দেয়। পরে ঘটনার সময় বাড়ি থেকে রায়পুরে যাওয়ার পথে সহযোগীদের নিয়ে সাজিদ হাবিবের ওপর হামলা চালায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে সাজিদের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে তার বাবা মিজান হাওলাদার দাবি করেন, তার ছেলে মাদকের সঙ্গে সম্পৃক্ত নয়। ৫ আগস্ট মাদক সেবনের সময় স্থানীয়দের হাতে সাজিদ আটক হওয়ার ঘটনা তার জানা নেই। 

রায়পুর উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয় বলেন, হাবিব এলাকায় মাদকবিরোধীসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন। মাদকবিরোধী অবস্থানের কারণেই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি দুঃখজনক।

জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ছাত্রদল নেতা আদনান  হাবিব বাদী হয়ে থানায় মামলা করেছেন। যদিও দুই পক্ষেরই ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত চলছে।

বুড়িগঙ্গা

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’—বলেই ছাত্রদল নেতাকে মারধর

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x