ঢাকা    বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

বিমানবন্দরে মেসিকে তল্লাশি, ভিডিও ঘিরে তুমুল আলোচনা

চলমান বিশ্বকাপে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মুখোমুখি হতে হয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও তার সতীর্থদের। ফ্লোরিডার মায়ামিতে ম্যাচ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয় পুরো দলকে। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের বেস ক্যাম্প রয়েছে। সেখান থেকে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে পরবর্তী ম্যাচ খেলতে রওনা হওয়ার সময় বিমানবন্দরে নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় দলের সব খেলোয়াড়কে। নিয়ম অনুযায়ী লাগেজ জমা দেওয়ার পর প্রত্যেকের মতো মেসিকেও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির মুখোমুখি হতে হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে মেসির শরীর পরীক্ষা করছেন। একই সময়ে মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে তল্লাশি করার সময় ঘটে যাওয়া একটি মজার ঘটনায় মেসিকে প্রাণখুলে হাসতে দেখা যায়, যা ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে।

এদিকে কঠোর নিরাপত্তার আবহেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে এবারের আসরের চমক কেপ ভার্দে। গ্রুপ পর্বে কোনো ম্যাচে জয় না পেলেও টানা তিনটি ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে দলটি। পাশাপাশি বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নেওয়া সবচেয়ে ছোট দেশ হিসেবেও ইতিহাস গড়েছে তারা।

কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও কেপ ভার্দের সুসংগঠিত রক্ষণভাগ ও লড়াকু মানসিকতাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় হার্ড রক স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বিমানবন্দরে মেসিকে তল্লাশি, ভিডিও ঘিরে তুমুল আলোচনা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x