ঢাকা    বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

ধাপে ধাপে বাস্তবায়ন হবে নতুন পে-স্কেল, রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় গেজেট

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, নতুন বেতন কাঠামো কার্যকর হবে রাজনৈতিক নির্দেশনার ভিত্তিতে এবং এ বিষয়ে সরকারের পর্যালোচনা চলছে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নতুন পে-স্কেল একবারে নয়, বরং কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতন (বেসিক) বৃদ্ধি করা হবে। তবে কোন গ্রেডে কত বেতন বাড়বে, সে বিষয়ে এখনই কোনো তথ্য প্রকাশ করতে চাননি তিনি।

গেজেট কবে প্রকাশ হবে—এ প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও উপদেষ্টা জানান, পর্যালোচনার কাজ শেষ হওয়ার পর রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, দীর্ঘ প্রায় ১১ বছর একই বেতন কাঠামো বহাল থাকার পর মূল্যস্ফীতির চাপ বিবেচনায় ২০২৬ সালের ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব প্রক্রিয়া সম্পন্ন হলে চলতি মাসের মাঝামাঝি কিংবা শেষের দিকে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ করা হতে পারে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ধাপে ধাপে বাস্তবায়ন হবে নতুন পে-স্কেল, রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় গেজেট

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x