ঢাকা    বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

লাইসেন্স পুনর্বহাল নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

চাবি ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল

 চাবি ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল

আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের সিলগালা করে রাখা শিশু ওয়ার্ডের চাবি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফেরত পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চাবি বুঝে পাওয়ার পর ওয়ার্ডটির সংস্কারকাজ শুরু হয়েছে। তবে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহালের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল জানান, গত ৩০ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শিশু ওয়ার্ডের চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই ওয়ার্ডসহ হাসপাতালের অন্যান্য অংশেও মেরামত ও সংস্কারকাজ চলছে। তিনি বলেন, লাইসেন্স পুনর্বহালের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২৭ মে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হলে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে এবং স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং দায়িত্বরত নার্স ও স্টাফদের অবহেলার বিষয় উঠে আসার পর হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় এবং প্রতিষ্ঠানটিকে আপিলের সুযোগ দেওয়া হয়।

এদিকে, হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। সর্বশেষ স্বাস্থ্যমন্ত্রী সংসদে বলেন, হাসপাতালটি স্থায়ীভাবে বন্ধ করার জন্য নয়, বরং স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই লাইসেন্স স্থগিতের পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য অনুযায়ী, হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

চাবি ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
চাবি ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল
0:00 0:00
1.0x