অষ্টম এনটিআরসিএ (NTRCA) নিয়োগ পরীক্ষার ভাইভার (মৌখিক পরীক্ষা) তারিখ অবিলম্বে ঘোষণা ও সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা।
আজ শনিবার (১লা আগস্ট, ২০২৬) সকাল ১১:০০ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে "অষ্টম NTRCA প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান ভাইভা প্রত্যাশী শিক্ষক সমাজ-২০২৬"-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, নিয়োগ প্রক্রিয়া দীর্ঘসূত্রতার কারণে বহু যোগ্য প্রার্থী অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করে সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
কর্মসূচিতে ভাইভা প্রত্যাশী শিক্ষক সমাজের প্রতিনিধি ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা চাকরিপ্রার্থীরা উপস্থিত ছিলেন।