ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

হাজারো দর্শকের উপস্থিতিতে দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে—খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’—জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এই স্লোগানকে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দুর্গাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজাউল করিম রিপন সরকারের আয়োজনে বামনপাড়া খেলার মাঠে দুর্গাপুর উপজেলা একাদশ ও পূর্বধলা উপজেলা একাদশের মধ্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ ম্যাচে পূর্বধলা উপজেলা একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় পায় দুর্গাপুর উপজেলা একাদশ। খেলা ঘিরে মাঠে ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজক রেজাউল করিম রিপন সরকার শুধু আয়োজনেই সীমাবদ্ধ থাকেননি; তিনি নিজেও দুর্গাপুর উপজেলা একাদশের হয়ে মাঠে খেলায় অংশ নেন।

খেলা শেষে রেজাউল করিম রিপন সরকার বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী রাখতে আমি নিয়মিত দুর্গাপুর উপজেলার বিভিন্ন মাঠে সপ্তাহে দুই-তিনটি করে ম্যাচ আয়োজনের চেষ্টা করি। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি তৈরি করাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, এ ধরনের আয়োজনের ধারা অব্যাহত থাকবে।”

খেলায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন পলোয়ান, ছাত্রনেতা রাতুল খান রুদ্র, কামরুজ্জামান রাজু, ক্রীড়া সংগঠক ও শিক্ষক আজহারুল হক মাসুম, ক্রীড়া ব্যক্তিত্ব মাজহারুল ইসলাম, শহিদুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

হাজারো দর্শকের উপস্থিতিতে দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x