ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

সিএজি নূরুল ইসলামের অপসারণের দাবিতে সচেতন নাগরিক ফোরাম-এর মানববন্ধন

জুলাই গণঅভ্যুত্থানে মোহাম্মদপুর থানায় দায়েরকৃত ছাত্র হত্যা মামলার আসামি এবং দুর্নীতিবাজ সিএজি (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল) নূরুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘সচেতন নাগরিক ফোরাম’।

কর্মসূচিতে উপস্থিত বক্তারা অভিযোগ করেন যে, নূরুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করেছেন এবং ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলেন। এ ছাড়া সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ছাত্র হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সিএজি নূরুল ইসলামের অপসারণ ও দ্রুত আইনানুগ শাস্তির জোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে তাঁকে পদচ্যুত না করা হলে আরও কঠোর ও গণমুখী আন্দোলন গড়ে তোলা হবে।

বুড়িগঙ্গা

শনিবার, ০১ আগস্ট ২০২৬

সিএজি নূরুল ইসলামের অপসারণের দাবিতে সচেতন নাগরিক ফোরাম-এর মানববন্ধন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x