ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু

নাটোরের সিংড়া উপজেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন  প্রতিষ্ঠানের অনুকূলে সরকারি বরাদ্দের  সহায়তা প্রদান করা হয়েছে। 

বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)-র আওতায় মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এসব সহায়তা বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারগুলোর হাতে এসব সহাযতা  তুলে দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় ২২ টি অসহায় পরিবারকে সুপেয় পানির সুবিধা দিতে 'তার-২' মডেল এর টিউবওয়েল এবং ২৫ টি অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন   বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার  বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে মোট ১২৬ টি অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, ৯ নং তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোঃ শাদাদৎ হোসেন এবং ৩নং ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো: ফজলার রহমান বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি বলেন, আমদের লক্ষ্য এলাকার পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী করে তোলা। সেলাই মেশিন ও সুপেয় পানির টিউবওয়েল হস্তান্তরের মাধ্যমে পরিবারগুলোতে নতুন আশা ও স্বস্তি ফিরবে বলে আমি বিশ্বাস করি। সরকারি বরাদ্দের একটি টাকাও যেন অপচয় না হয়- সেদিকে নজর রেখে সিংড়ার প্রতিটি মানুষের দ্বারে উন্নয়ন পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x