দিনাজপুরের কাহারোল হাসপাতাল কে '১০১' শয্যায় রূপান্তরিত করতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ!
-বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং সচিবালয়ের উদ্যোগে দেশের ৪১৮ টি এবং ১৩ উপজেলায় নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স '১০১' শয্যায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ।
-এর মধ্যে কাহারোল হাসপাতাল ৫০ থেকে '১০১' শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্তে সুপারিশ করেছে স্বাস্থ্য বিভাগ।
-রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৫ই জুলাই ২০২৬ ইং তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দীন আহমেদ এর সাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকারের উদ্বেগ সিদ্ধান্তে।