ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

রাবের উপর হামলা করা শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন র‍্যাবের জালে

শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন৷ ছবি: বুড়িগঙ্গা টেলিভিশন৷

র‍্যাবের ওপর সশস্ত্র হামলায় মামলার এজাহারভুক্ত আসামি ও শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপনকে (৩৫) কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব। রিপন নারায়ণগঞ্জের মাসদাইর দাতা সড়ক এলাকার হারুনের ছেলে।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের র‍্যাব- ১১ সদর কোম্পানি এবং কক্সবাজারস্থ র‍্যাব-১৫-এর একটি যৌথ দল মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গিট্টু রিপন মাসদাইর ও ফতুল্লা এলাকায় সক্রিয় কিলার জাহিদ বাহিনীর অন্যতম প্রধান শুটার। কন্ট্রাক্ট কিলিংয়ের পাশাপাশি মাসদাইর, গলাচিপা বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজার পাইকারি ও খুচরা মাদক ব্যবসার নিয়ন্ত্রক রিপন। এছাড়া অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

র‍্যাবের দাবি, গত ৫ মে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর গলাচিপা বোয়ালিয়া খাল এলাকায় মাদকের আস্তানা সংক্রান্ত তথ্য সংগ্রহে গেলে র‍্যাব-১১-এর একটি গোয়েন্দা দলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালানো হয়। এ ঘটনায় গিট্টু রিপন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তিন র‍্যাব সদস্যকে গুরুতর আহত করে।

র‍্যাব জানায়, গিট্টু রিপনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক চোরাচালানসহ ডজনের বেশি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

গ্রেফতার হওয়া রিপনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রাবের উপর হামলা করা শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন র‍্যাবের জালে

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x