দিনাজপুরের বিরলে বিজিবি উদ্ধার করলো ৭৫ বোতল দেশি মদ।
বিরলের এনায়েতপুর বিওপি ক্যাম্পের বিজিবি ফোর্সের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে ৭৫ বোতল দেশি মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের সীমান্ত পিলার ৩২১/১২-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাঁওতালপাড়া গ্রাম থেকে উদ্ধারকৃত এসব নিষিদ্ধ মাদকদ্রব্যের মালিক কে কাহারা তা জানা সম্ভব হয়নি।