ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

টেকনাফে বিজিবি’র অভিযানে মিয়ানমারে পাচারের ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩৩ বস্তা সার ও ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ও নৌকা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩৩ বস্তা সার এবং পাচারে ব্যবহৃত ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত সার ও নৌকা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্তে চোরাচালান ও অবৈধ পাচার রোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুড়িগঙ্গা

শনিবার, ১১ জুলাই ২০২৬

টেকনাফে বিজিবি’র অভিযানে মিয়ানমারে পাচারের ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x