ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন তিনি। এ সময় ক্যাম্পাসে দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্বাস্থ্যখাতের আধুনিকায়ন বিষয়ে আয়োজিত বিশেষ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী।

শনিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢামেক ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান। উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠানে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রীকে সেলফি তুলতেও দেখা যায়।

উদ্বোধনী পর্ব শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় ঢামেক ক্যাম্পাসে নির্মাণাধীন দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতের উন্নয়ন, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণ নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ উপলক্ষে স্বাস্থ্যখাতের উন্নয়নে একাধিক নতুন প্রকল্পের ঘোষণাও আসতে পারে।

বুড়িগঙ্গা

শনিবার, ১১ জুলাই ২০২৬

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x