ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

আশুলিয়ার দোসাইদ বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার দোসাইদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. ইমরান খান (৩১), পিতা: মৃত নান্নু মিয়া, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি এবং মো. সাইফুল ইসলাম (২৪), পিতা: মৃত শামছুল হক, গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার কাকোরতলা এলাকায়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ দল দোসাইদ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করা হয়। পুলিশ ক্লিয়ারেন্স/পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত ইমরান খানের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম বলেন, “ডাকাতির প্রস্তুতির অভিযোগে ধৃত দুই আসামিকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x