ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

মিন্টু কলেজের শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি

ময়মনসিংহে সোনালী ব্যাংক পিএলসির অনলাইন সেবার মাধ্যমে আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীদের ফি ও বিভিন্ন চার্জ আদায়ের কার্যক্রম চালু করতে চুক্তিপত্র স্বাক্ষর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সোনালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ বিজনেস সেন্টার শাখা ও আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নূরুল আলম আজাদ এবং আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার জসীম উদ্দিন খান বলেন, সোনালী ব্যাংকের এ সেবামূলক চুক্তির ফলে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষও উপকৃত হবেন। অভিভাবকেরা ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের বেতনসহ বিভিন্ন ফি পরিশোধ করতে পারবেন।

বিশেষ অতিথি সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজারস অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সিদ্দিকী বলেন, সোনালী ব্যাংক একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের কাছে এ সেবা পৌঁছে দিতে ব্যাংক কর্তৃপক্ষ কাজ করছে। ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা কলেজ, ময়মনসিংহ সরকারি কলেজ ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে এ সেবা গ্রহণ করছে।

তিনি বলেন, অনলাইনভিত্তিক এ কার্যক্রমের ফলে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং নগদ লেনদেনের পরিমাণ কমবে। শিক্ষার্থীরা যেকোনো সময় অনলাইনের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী কত টাকা জমা দিয়েছেন এবং প্রতিদিন কলেজের তহবিলে কত টাকা জমা হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হবে। সরকার ঘোষিত ক্যাশলেস ব্যবস্থা কার্যকর করতে সোনালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ বিজনেস সেন্টার শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান শামীমা সুলতানা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহম্মেদ বলেন, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এ কলেজ সোনালী ব্যাংকের ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের বেতন ও বিভিন্ন ফি আদায় কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। তিনি ব্যাংকের কাছ থেকে পেশাদার ও মানসম্মত সেবা প্রত্যাশা করেন।

সভাপতির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি এ.কে.এম. শফিকুল ইসলাম বলেন, সোনালী ব্যাংকের এ সেবা চালুর ফলে কলেজের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সব পক্ষই উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার খন্দকার মাহমুদুর রহমান।

বুড়িগঙ্গা

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মিন্টু কলেজের শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x