ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

মশার উপদ্রবে অতিষ্ঠ বাঙলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা, কার্যকর উদ্যোগের অভাব

রাজধানীর সরকারি বাঙলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা মশার উপদ্রবে চরম ভোগান্তিতে পড়েছেন। কলেজের প্রিন্সিপাল আবুল কাসেম ছাত্রাবাস ও শহীদ সাগর ছাত্রাবাসের শিক্ষার্থীদের অভিযোগ, মশার কারণে কক্ষে স্বাভাবিকভাবে বসবাস ও পড়াশোনা করা কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও তা সমাধানে কলেজ প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

প্রিন্সিপাল আবুল কাসেম ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী মেহেদী বলেন, “আমাদের হলের রুমগুলোতে এত মশা যে মশারি ছাড়া এক ঘণ্টাও থাকা যায় না। মশার কামড়ে যেকোনো সময় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এভাবে চলতে থাকলে ছাত্রাবাসগুলোতে বসবাস করা কঠিন হয়ে যাবে। হলের চারপাশে ময়লা-আবর্জনা জমে আছে। কিন্তু এসব বিষয়ে হল বা কলেজ প্রশাসনের তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।”

শহীদ সাগর ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী আলামিন চৌধুরী বলেন, “মশার কারণে রুমে ঠিকমতো থাকা যায় না। এতে পড়াশোনার পাশাপাশি স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে। অথচ সমস্যা সমাধানে কলেজ বা হল প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। আমরা চাই, দ্রুত ছাত্রাবাসগুলোতে মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে প্রিন্সিপাল আবুল কাসেম ছাত্রাবাসের হোস্টেল সুপার কামরুন নাহার বলেন, “মশার সমস্যার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আবাসিক শিক্ষার্থীরা কষ্ট করছে, বিষয়টি আমাদের কাছেও খারাপ লাগে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

একই বিষয়ে শহীদ সাগর ছাত্রাবাসের হোস্টেল সুপার রফিকুল ইসলাম বলেন, “ছাত্রাবাসের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে আমরা কাজ করছি। এ ছাড়া ডিএনসিসির সঙ্গে কথা বলা হয়েছে। তারা মশা নিধনের ব্যবস্থা নেবে।”

আবাসিক শিক্ষার্থীদের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করে ছাত্রাবাসগুলোতে বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য তারা কলেজ প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

বুড়িগঙ্গা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

মশার উপদ্রবে অতিষ্ঠ বাঙলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা, কার্যকর উদ্যোগের অভাব

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x