ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

বর্ষীয়ান নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী

মরহুম এম সাইফুর রহমান

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপি'র জাতীয় ও স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী শনিবার (৫ই সেপ্টেম্বর)। ২০০৯ সালের এই দিনে সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি'র উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার বাদ মাগরিব সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি'র সভাপতি ও সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

এদিকে মৌলভীবাজারের বাহারমর্দন গ্ৰামের বাড়িতে মৌলভীবাজার জেলা বিএনপি কবর জিয়ারতের মাধ্যমে বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন রকম কর্মসূচি হাতে নিয়েছে।

এম সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মোহাম্মদ আবদুল বছিরন এবং মা তালেবুন নেছা। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

গ্রামের মক্তব ও পাঠশালার পড়াশোনা শেষে ১৯৪০ সালে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন তিনি। ১৯৪৯ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। এরপর সিলেটের এমসি কলেজ থেকে আইকম পাস করে ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৫৩ সালে সেখান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।

এরপর ব্যারিস্টারি পড়তে লন্ডনে পাড়ি জমান সাইফুর রহমান। সেখানে গিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে ব্যারিস্টারির পরিবর্তে চার্টার্ড অ্যাকাউন্টেন্স পড়েন। ১৯৫৩ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত পড়াশোনা শেষে ১৯৫৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ফেলোশিপ অর্জন করেন। পাশাপাশি আর্থিক মূলনীতি ও উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার সময় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে দল গঠনে অংশ নেন সাইফুর রহমান। পরে তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

সাইফুর রহমান মৌলভীবাজার ও সিলেট থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০০৬ সালের ৮ জুন সংসদে দ্বাদশ বাজেট উপস্থাপন করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যক বাজেট উপস্থাপনকারী হিসেবে রেকর্ড গড়েন তিনি।

২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এম সাইফুর রহমান।

বুড়িগঙ্গা

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x