ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

পরিশ্রম ও কর্মদক্ষতায় শাহজাদপুরবাসীর আস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তা ‎

নিজস্ব কর্মদক্ষতা,প্রশাসনিক গতিশীলতা এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিক দায়বদ্ধতা দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাবাসীর আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসেস সাবরিনা শারমিন। প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া এবং সিরাজগঞ্জের প্রবেশদ্বারখ্যাত ঐতিহ্যবাহী শাহজাদপুর উপজেলার সার্বিক উন্নয়নে তাঁর ক্লান্তিহীন পরিশ্রম স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে। ​দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমে গতি ফেরানোর পাশাপাশি সরকারি প্রকল্প বাস্তবায়নে কঠোর নজরদারি বজায় রেখেছেন। বিশেষ করে শিক্ষা,স্বাস্থ্য,শতবর্ষী রেশম শিল্প ও তাঁতশিল্পের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর ভূমিকা উল্লেখ করার মতো। ​সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা শুনতে এবং তাৎক্ষণিক প্রতিকার দিতে তিনি নিয়মিত গণশুনানি ও সরেজমিনে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। কার্যালয়ের দরজা সর্বস্তরের সাধারণ নাগরিক ও সেবা প্রার্থীদের জন্য উন্মুক্ত রেখে প্রশাসনিক সেবাকে আরো সহজলভ্য করে তুলেছেন। তাঁর এই উদ্যোগের ফলে সাধারণ জনগণ সহজেই তাঁদের সমস্যা তুলে ধরতে পারেন এবং দ্রুত সমাধান পাচ্ছেন। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা,বাল্যবিবাহ প্রতিরোধ,অবৈধ দখলদার ও মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং নদী ও পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তিনি আপসহীন ভূমিকা পালন করে আসছেন। বাজার দর নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং এবং জনস্বার্থে নেওয়া তাঁর কঠোর পদক্ষেপ গুলো সাধারণ ক্রেতাদের স্বস্তি দিয়েছে। শাহজাদপুরের সচেতন নাগরিক ও স্থানীয় সাধারণ মানুষের মতে, "একজন দূরদর্শী ও পরিশ্রমী প্রশাসনিক কর্মকর্তা কীভাবে একটি উপজেলার সার্বিক চিত্র বদলে দিতে পারেন, ইউএনও মহোদয় তার অনন্য দৃষ্টান্ত। তাঁর বিনয়ী আচরণ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবাইকে মুগ্ধ করেছে।"​উপজেলা প্রশাসনের এই সততা,কর্মদক্ষতা ও জনবান্ধব মনোভাব বজায় থাকলে শাহজাদপুর উপজেলার আর্থ-সামাজিক প্রেক্ষাপট আরো সুদৃঢ় হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরো বেগবান হবে—এমনটাই প্রত্যাশা শাহজাদপুরবাসীর।

বুড়িগঙ্গা

রোববার, ৩০ আগস্ট ২০২৬

পরিশ্রম ও কর্মদক্ষতায় শাহজাদপুরবাসীর আস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তা ‎

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x