ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ হাসপাতালে বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবিনা

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপুরে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ হাসপাতালে বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবিনা

নেত্রকোনার দুর্গাপুরে সাফ কাওলা দলিলে নিজের নামে থাকা সম্পত্তিতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবিনা খাতুনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে। এ ঘটনায় শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তিনআলী বাজারের পূর্ব পাশে থাওশালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাবিনা খাতুন।

অভিযুক্ত দুই নারী হলেন একই এলাকার ফাহিমা খাতুন (৪৫) ও শাহিনুর আক্তার (২৬)।

সাবিনা খাতুনের অভিযোগ, ঘটনার সময় অভিযুক্ত দুই নারী তাকে শারীরিকভাবে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুই দিন চিকিৎসা নেওয়ার পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ভুক্তভোগী সাবিনা খাতুন বলেন, নিজের নামে সাফ কাওলা দলিল করা সম্পত্তিতে তিনি বসতঘর নির্মাণ করে বসবাস করছেন। ওই সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, শারীরিক আঘাতের অভিযোগ নিয়ে সাবিনা খাতুন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ঘটনায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাবিনা খাতুন।

বুড়িগঙ্গা

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপুরে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ হাসপাতালে বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবিনা

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x