ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে বাড়ি ছাড়ার হুমকি, থানায় জিডি!

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে বাড়ি ছাড়ার হুমকি, থানায় জিডি!

নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মোছা. ফাতেমা বেগম (৬৯)-কে বসতভিটা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর মেয়ের জামাই মো. বাবুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। জিডি নম্বর-৩৯৮।

গত ৮ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় করা জিডিতে ফাতেমা বেগম উল্লেখ করেন, তিনি উপজেলার থাওশালপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর মেয়ের জামাই মো. বাবুল মিয়া দীর্ঘদিন ধরে তাঁর বসতভিটা ও জমি জোরপূর্বক ভোগদখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে তিনি আরও উল্লেখ করেন, তিনি একজন বিধবা এবং তাঁর চার মেয়ে রয়েছে। কোনো ছেলে সন্তান নেই। এ অবস্থায় তাঁর মেয়ের জামাই বাড়ি ও জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর।

ফাতেমা বেগমের অভিযোগ, গত ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মো. বাবুল মিয়া তাঁকে হুমকি দিয়ে বলেন, ওই বাড়ি-ভিটা তাঁর এবং সেখানে কেউ এলে তাদের ‘খুন করে ফেলা হবে’। এমন হুমকির পর থেকে তিনি ও তাঁর মেয়েরা নিজেদের বসতবাড়িতে যেতে ভয় পাচ্ছেন।

অভিযোগে ফাতেমা বেগম আরও বলেন, অভিযুক্তের ভয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কাও করছেন তিনি।

ফাতেমা বেগম বলেন, “আমি একজন অসহায় বিধবা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যের স্ত্রী। নিজের বসতভিটায় থেকেও এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমি আমার ও পরিবারের নিরাপত্তার বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে মো. বাবুল মিয়ার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বুড়িগঙ্গা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে বাড়ি ছাড়ার হুমকি, থানায় জিডি!

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x