ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হলেন সাংবাদিক জসিম উদ্দিন টিপু

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু ‘আজকের দেশবিদেশ’ পত্রিকার বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ নিয়মিত ও ধারাবাহিকভাবে সংবাদ প্রেরণ এবং দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ পত্রিকা কর্তৃপক্ষ তাঁকে এ সম্মাননা প্রদান করেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের অভিজাত হোটেল রয়েল প্যারেলের হলরুমে অনুষ্ঠিত পত্রিকার প্রতিনিধি সভায় বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক জসিম উদ্দিন টিপুর হাতে সম্মাননা স্মারক-২০২৬ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আনিছুর রহমান ইয়াহিয়া।

পত্রিকার বার্তা প্রধান মোর্শেদুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠের অফিস প্রধান অ্যাডভোকেট তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস. এ. জাফর।

পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিজয় কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বার্তা সম্পাদক দীপক শর্মা দীপু, প্রধান প্রতিবেদক মাহবুবুর রহমান ও স্টাফ রিপোর্টার আব্দুল আলিম নোবেল।

প্রতিনিধি সভায় পত্রিকায় কর্মরত বিভিন্ন উপজেলার স্টাফ রিপোর্টার, উপজেলা প্রতিনিধি, মাল্টিমিডিয়া প্রতিনিধি, অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সাংবাদিক জসিম উদ্দিন টিপু মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি ‘আজকের দেশবিদেশ’ পত্রিকার সম্পাদকমণ্ডলী, কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বুড়িগঙ্গা

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হলেন সাংবাদিক জসিম উদ্দিন টিপু

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x