জাতীয় প্রেস ক্লাবে "আদর্শ জাতি গঠনে প্রাইভেট মাদ্রাসার ভূমিকা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা" শীর্ষক এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 'বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটি'র উদ্যোগে শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১০.০০ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তুলতে প্রাইভেট মাদ্রাসাগুলোর অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি এই খাতের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলা এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ:
প্রধান অতিথি: মুফতি মুহাম্মদ মহিব্বুল্লাহিল বাকী আন-নদভী (মহাপরিচালক (ডিজি), ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ)
বিশেষ অতিথিবৃন্দ:
আন্তর্জাতিক হাফিজ ক্বারী মাওলানা মো: আবুল হোসেন (সাবেক ইমাম ও খাতীব, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম)
প্রফেসর মো: শাহজাহান (প্রাক্তন কন্ট্রোলার অব এক্সামিনেশন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা)
আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ক্বারী শাইখ জহিরুল ইসলাম (প্রধান বিচারক, পিএইচপি কুরআনের আলো, এনটিভি)
প্রবন্ধ উপস্থাপক:শায়েখ খালেদ সাইফুল্লাহ বকশি (চেয়ারম্যান, গার্জিয়ান রিসার্চ ফাউন্ডেশন)
সভাপতি: মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন (সভাপতি, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটি)
সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মাদ্রাসা শিক্ষক, গবেষক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।