ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের কর্মস্থলে পুনর্বাহালের দাবিতে ভিকটিম পুলিশ পরিবার-এর অবস্থান ও স্মারকলিপি প্রদান

"আমরা আওয়ামী ফ্যাসিবাদের শিকার, আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।""স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মানবিক বিবেচনায় পুনর্বাহালের আদেশ বাস্তবায়নে মাননীয় প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রীর মানবিক হস্তক্ষেপ কামনা করছি।"

 আদেশ থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে পুনর্বাহালের সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব হচ্ছে এবং অবিলম্বে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ চাওয়া হচ্ছে।

বিগত রাজনৈতিক মেয়াদে দলীয় আনুগত্য না থাকা, রাজনৈতিক ভিন্নমত পোষণ কিংবা অহেতুক বিভাগীয় শৃঙ্খলভঙ্গের অজুহাতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার অনেক সদস্যকে চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসরে প্রেরণ বা বরখাস্ত করা হয়েছিল বলে ভুক্তভোগীরা অভিযোগ তুলছেন।

বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মানবিক বিবেচনায় অনেককে পুনর্বাহালের সিদ্ধান্ত ও সুপারিশ প্রদান করা হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। ফলে ভুক্তভোগী সদস্যরা তাঁদের পরিবার পরিজন নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

মূল দাবি -

 1.প্রশাসনিক আদেশ দ্রুত বাস্তবায়ন:স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক চাকরি পুনর্বাহালের সরকারি আদেশ অবিলম্বে কার্যকরী করে স্ব-স্ব পদে যোগদানের নির্দেশ প্রদান।

 2.মিথ্যা বিভাগীয় মামলা ও আদেশ রদ: রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত সকল অন্যায় বরখাস্তের আদেশ এবং মিথ্যা বিভাগীয় মামলা একযোগে বাতিল করা।

 3.বকেয়া বেতন ও জ্যেষ্ঠতা প্রদান:অন্যায়ভাবে চাকরিচ্যুত থাকার সময়কালের বকেয়া বেতন-ভাতা প্রদান এবং জ্যেষ্ঠতা (Seniority) পুনঃপ্রতিষ্ঠা করা।

 4.পরিবারের মানবিক অধিকার সুরক্ষা:দীর্ঘ দিন আয়-রোজগারহীন অবস্থায় থাকা পরিবারগুলোর মানবিক ও সামাজিক অধিকার ফিরিয়ে দেওয়া।

সুপারিশ ও প্রশাসনিক করণীয়

 জরুরি ভিত্তিতে মনিটরিং সেল গঠন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ কেন মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে না, তা তদারকি করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রিভিউ সেল গঠন করা।

 দ্রুত পদায়ন:আদেশপ্রাপ্ত সদস্যদের অতি দ্রুত স্ব-স্ব ইউনিটে যোগদানের নির্দেশনা জারী করা।

 ভবিষ্যতের জন্য প্রশাসনিক সংস্কার: পেশাদার পুলিশ বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার ও বেআইনি বরখাস্ত বন্ধে চিরস্থায়ী আইনি সুরক্ষা কাঠামো তৈরি করা।

আয়োজনে - ভুক্তভোগী পুলিশ পরিবার

বুড়িগঙ্গা

সোমবার, ২৭ জুলাই ২০২৬

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের কর্মস্থলে পুনর্বাহালের দাবিতে ভিকটিম পুলিশ পরিবার-এর অবস্থান ও স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x