সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষি খাতের সার্বিক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। তাঁর নিরলস পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা ও চমৎকার কর্মদক্ষতায় দিন দিন বদলে যাচ্ছে এই অঞ্চলের কৃষির চিত্র। স্থানীয় কৃষকদের সূত্রে জানা যায়, কৃষি সংক্রান্ত যেকোনো সমস্যা বা পরামর্শের জন্য কেউ তাঁর কাছে গেলে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে তা শোনেন এবং তাৎক্ষণিক সমাধান নিশ্চিত করেন। মাঠে গিয়ে কৃষকদের সার্বিক দিকনির্দেশনা দেওয়া থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির ব্যবহারে তাদের উদ্বুদ্ধ করতে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তাঁর এই বিশেষ সদিচ্ছা ও কৃষিবান্ধব কর্মকাণ্ডের কারণে শাহজাদপুরের প্রান্তিক কৃষকদের মাঝে তৈরি হয়েছে এক অনন্য আস্থা ও ব্যাপক গ্রহণযোগ্যতা। পরিশ্রমী এই কর্মকর্তার দূরদর্শী পদক্ষেপে শাহজাদপুরের কৃষি খাত আগামীতে আরো সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কৃষকেরা।