"শুদ্ধ উচ্চারণ তারুণ্যের জাগরণ"— এই স্লোগানকে ধারণ করে কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদের কার্যনির্বাহী পরিষদ (২০২৬) আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে এম সাব্বির আহমেদকে সভাপতি এবং শেখ মাহের আল জিহাদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী এক বছরের জন্য গঠিত ২০ সদস্য বিশিষ্ট এই কমিটি ক্যাম্পাসে শুদ্ধ ভাষা চর্চা, আবৃত্তি শিল্প প্রসার ও সাংস্কৃতিক জাগরণে কাজ করবে। কমিটির অনান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি: আব্দুল্লাহ ফারুক ভূঁঞা
সহ-সভাপতি: মোহনা খান মুনা
সহ-সভাপতি: কানিজ ফাতেমা তপস্যা
সাংগঠনিক সম্পাদক: নাহিদুল ইসলাম
সাহিত্য সম্পাদক: তাসনুভা নওশাদ সিনথি
প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক: রাইসুল ইসলাম রাফি
প্রচার সম্পাদক: মেহেদী হাসান অপু
প্রকাশনা ও দপ্তর সম্পাদক: নুসরাত জাহান নুপুর
সাংস্কৃতিক সম্পাদক: রাইসা হক তালুকদার
অর্থ সম্পাদক: মোমাইনুর আল মাসুক
কার্যনির্বাহী সদস্যবৃন্দ: নুসরাত জাহান অনন্যা, আশরাফুল আলম, আবু সাঈদ ইমন, ফাহিম চৌধুরী, তাওহিদুল ইসলাম, আব্দুর রহমান, ইফা ইসলাম এবং মনিরা।