ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

অনলাইন জুয়ার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে প্রথম মামলা, গ্রেফতার ১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এই প্রথমবার অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে থানায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় হৃদয় আহমেদ রাজু (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক অনলাইন বেটিং অ্যাপ ও জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এ সময় মোবাইল ফোন ও ১৬ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হৃদয় আহমেদ রাজুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ধামদী মোড়লের বিট এলাকার কালামের চায়ের দোকানের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত হৃদয় আহমেদ রাজু উপজেলার চরনিখলা এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহরের ধামদী মোড় এলাকায় কয়েকজন অনলাইন জুয়াড়ি জুয়া খেলার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে হৃদয় আহমেদ রাজুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানান, জব্দ করা মোবাইল ফোন পর্যালোচনা করে একাধিক অনলাইন বেটিং অ্যাপ ও অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। পুলিশের দাবি, হৃদয় এলাকায় এজেন্ট হিসেবে কাজ করে অর্থ সংগ্রহের পাশাপাশি নিজেও অনলাইন জুয়া ও বেটিংয়ে অংশ নিতেন এবং অন্যদের এতে অংশ নিতে সহযোগিতা করতেন।

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার এক উপ-পরিদর্শক ফিরুজ মিয়া বাদী হয়ে হৃদয় আহমেদ রাজুসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় হৃদয় ছাড়া এজাহারনামীয় অপর ১৬ জন বর্তমানে পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন বলেন, আসামিদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৬, ১৭ ও ২৭ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। অনলাইন জুয়া ও বেটিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বুড়িগঙ্গা

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়ার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে প্রথম মামলা, গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x