ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

১০ বছরের সাজায় অসন্তুষ্ট প্রসিকিউশন, ইনুর বিরুদ্ধে আপিলের ঘোষণা

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে এবং সাজা বৃদ্ধির আবেদনও জানানো হবে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বলেন, ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডে আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ট্রাইব্যুনাল ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত বলে রায় দিয়েছেন। প্রতিটি অভিযোগে ১০ বছর করে কারাদণ্ড এবং ৬ ও ৭ নম্বর অভিযোগে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এই রায়ে প্রসিকিউশন সন্তুষ্ট নয়।

তিনি দাবি করেন, আটটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ১৪ দলীয় জোটের বৈঠকে ‘শুট অ্যাট সাইট’ নির্দেশনা এবং আন্দোলন দমনের সিদ্ধান্তে ইনু একাত্মতা প্রকাশ করেছিলেন। এছাড়া ভারতীয় একটি সংবাদমাধ্যমে আন্দোলনকারীদের ‘জঙ্গি’ হিসেবে আখ্যা দেওয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ এবং বিভিন্ন পরামর্শ দেওয়ার বিষয়গুলোও অভিযোগের অংশ ছিল।

চিফ প্রসিকিউটর বলেন, ১০ জন সাক্ষীর জবানবন্দি, অডিও-ভিডিও প্রমাণ এবং ইনুর লিখিত সাফাই বক্তব্যে এসব অভিযোগের সমর্থন পাওয়া গেছে। তার মতে, এসব প্রমাণ থাকার পরও বাকি অভিযোগগুলো প্রমাণিত না হওয়া বোধগম্য নয়।

আমিনুল ইসলাম আরও বলেন, ইনুর অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল। কিন্তু ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছেন, তা অপর্যাপ্ত বলে প্রসিকিউশনের মত। রায়ের কপি হাতে পেলেই উচ্চ আদালতে আপিল করা হবে এবং দণ্ড বৃদ্ধির আবেদন জানানো হবে।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

১০ বছরের সাজায় অসন্তুষ্ট প্রসিকিউশন, ইনুর বিরুদ্ধে আপিলের ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x