৬১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. নাজমুল হাসান মজুমদার সমাজ, দেশ ও এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, “আমি সমাজের জন্য কাজ করতে চাই। দেশের এবং এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে চাই।”
৬১ নম্বর ওয়ার্ডের যুবদলের পক্ষ থেকে তার প্রার্থিতাকে সামনে রেখে ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন নাজমুল হাসান মজুমদার।
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে ৬১ নম্বর ওয়ার্ডের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যেতে চান। দল-মত নির্বিশেষে এলাকার সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।