ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় মুন্টু ও শামীম আল রাজির স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাটোরের সিংড়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মরহুম অ্যাডভোকেট মজিবুর রহমান মুন্টু ও মরহুম শামীম আল রাজির স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার ৩ নম্বর ইটালী ইউনিয়নের ইন্দ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইন্দ্রাসন যুব সমাজের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

সিংড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট মজিবুর রহমান মুন্টু এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মরহুম শামীম আল রাজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, নব্বইয়ের দশক থেকে শুরু করে প্রায় ৩০-৩৫ বছর ধরে এই দুই কৃতী সন্তান ৩ নম্বর ইটালী ইউনিয়নসহ সমগ্র সিংড়া উপজেলায় বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের স্মৃতিকে স্মরণীয় করে রাখা এবং গ্রামীণ যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এ আয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এবং সাংবাদিক এম এ করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদত হোসেন মিন্টু।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, মরহুম অ্যাডভোকেট মজিবুর রহমান মুন্টু ও মরহুম শামীম আল রাজি সিংড়ার রাজনীতি ও সামাজিক উন্নয়নে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁদের স্মরণে ইন্দ্রাসন যুব সমাজের এই খেলার আয়োজন সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্বাস্থ্য ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। গ্রামীণ ফুটবলকে আবার প্রাণবন্ত করে তুলতে আমাদের এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে হবে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে টুর্নামেন্টের খেলা শুরু হলে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সিংড়ায় মুন্টু ও শামীম আল রাজির স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x