ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

সিরাজগঞ্জে MIS ও গেজেট বঞ্চিতদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়

সিরাজগঞ্জে MIS ও গেজেট বঞ্চিতদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ছবি

জুলাই যোদ্ধাদের দ্রুত MIS-এ অন্তর্ভুক্তি ও গেজেট প্রকাশের দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে MIS-এ এখনো অন্তর্ভুক্ত হতে না পারা এবং গেজেট থেকে বঞ্চিত জুলাই যোদ্ধারা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, সিরাজগঞ্জের অনেক জুলাই যোদ্ধা এখনো MIS-এ অন্তর্ভুক্তি ও গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন। তাদের দাবি, যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত জুলাই যোদ্ধাদের দ্রুত MIS-এ অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় গেজেট প্রকাশ করতে হবে।

এ সময় যেসব জুলাই যোদ্ধার গেজেট হয়েছে, তাদের বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরছেন এবং প্রাপ্য স্বীকৃতি ও অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যাবেন।

পরে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে গণস্বাক্ষরযুক্ত একটি স্মারকলিপি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।

বুড়িগঙ্গা

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে MIS ও গেজেট বঞ্চিতদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x