ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার মা-ছেলে নিহত,আহত ৩

‎সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী—মা ও তার তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নীলা বেগম (২৫) এবং তার তিন বছর বয়সী ছেলে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানিয়েছেন,বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই  সময় আরো তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত ও আটক করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন। 

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার মা-ছেলে নিহত,আহত ৩

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x