সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদ কে আহবায়ক এবং মোঃ কবির হোসেন কে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ এর ১৭১ সদস্যের আহ্বায়ক মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে।মোঃ পাপ্পু চৌধুরী:জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এর উপস্থিতিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি এর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হলো।উক্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সাঈদ মোহাম্মদ নোমান ।