ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

সিরাজগঞ্জে উন্নয়ন সহায়তা ও অনুদান সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবি), রাজস্ব খাত এবং প্রধানমন্ত্রীর সহায়তা কর্মসূচির আওতায় স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন উন্নয়ন সহায়তা ও অনুদান সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষার্থীদের মাঝে এসব সহায়তা ও অনুদান সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান। এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উন্নয়ন কর্মকাণ্ডকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৩টি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৫০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

স্পিকারের পক্ষ থেকে ৬১ জন উপকারভোগীকে মোট ১ লাখ ৮৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ২০টি অসহায় পরিবারের মাঝে ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়। পাশাপাশি নিহত ও দরিদ্র ২০টি পরিবারের মধ্যে মোট ৪ লাখ টাকা নগদ সহায়তা দেওয়া হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে ৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ৬টি সোলার প্যানেল, চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ৩০০টি স্কুলব্যাগ এবং কর্মক্ষম প্রতিবন্ধী ও অস্বচ্ছল বেকার যুবকদের স্বাবলম্বী করতে ভ্যানসহ ৬টি দোকানঘর প্রদান করা হয়।

এডিপির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ জোড়া বেঞ্চ এবং রাজস্ব খাত থেকে আরও ১০০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ২০টি হুইলচেয়ার, বিভিন্ন প্রতিষ্ঠানে ১২০টি সিলিং ফ্যান এবং দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১২টি নলকূপ বিতরণ করা হয়।

বুড়িগঙ্গা

শনিবার, ১১ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে উন্নয়ন সহায়তা ও অনুদান সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x