ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নাটোরের সিংড়া উপজেলার বিয়াশ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন ও শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিয়াশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে মোঃ কামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শুধু শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টা যথেষ্ট নয় এর সঙ্গে অভিভাবকদের সচেতনতা ও নিয়মিত তদারকিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগ দিচ্ছে কি না এবং সময়মতো বাড়ির কাজ করছে কি না এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে।তিনি বলেন, আমরা চাই, বিয়াশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শে গড়ে উঠুক।

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। প্রত্যেক শিক্ষার্থীর মেধা ও সম্ভাবনা অনুযায়ী তাকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানান বক্তারা।  অনুষ্ঠানে ডাহিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুল হাসান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইনজামুল হক জুয়েলসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের সাবেক শিক্ষক আয়েন উদ্দিনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সবার কল্যাণ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

বুড়িগঙ্গা

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x