ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত যুবক ও মোবাইল কোর্ট

মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ইয়াবা সেবন ও বহনের অপরাধে বাবু বাসফর নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুলাউড়া উপজেলার রেল কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। অভিযানে প্রসিকিউটর হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রের বরাতে জানা যায়, রেল কলোনি এলাকায় অভিযান চলাকালে বাবু বাসফরকে ইয়াবা সেবন ও বহনের অপরাধে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১৬) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, পরিবহন ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতামূলক জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুড়িগঙ্গা

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x