ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু

নাটোরের সিংড়ায় পুকুরে মাছের খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম সরকার (৬২) নামে এক মাছচাষির মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৬ নম্বর হাতিয়ান্দহ ইউনিয়নের পাটসাঁঐল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ওই গ্রামের মৃত হাশেম আলী সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে রেজাউল করিম পুকুরে মাছের খাবার দিতে পুকুরপাড়ে নির্মিত ছোট একটি ঘরে যান। ঘরে প্রবেশের সময় আগে থেকেই ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে ঘরটি বিদ্যুতায়িত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেজাউল করিমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বুড়িগঙ্গা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরের সিংড়ায় পুকুরে মাছের খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম সরকার (৬২) নামে এক মাছচাষির মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৬ নম্বর হাতিয়ান্দহ ইউনিয়নের পাটসাঁঐল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ওই গ্রামের মৃত হাশেম আলী সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে রেজাউল করিম পুকুরে মাছের খাবার দিতে পুকুরপাড়ে নির্মিত ছোট একটি ঘরে যান। ঘরে প্রবেশের সময় আগে থেকেই ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে ঘরটি বিদ্যুতায়িত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেজাউল করিমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বুড়িগঙ্গা

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x