ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে রুমির নেতৃত্বে জবি ছাত্রদলের সচেতনতা কর্মসূচি

‘আমাদের ক্যাম্পাস আমরাই গড়বো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) শিক্ষার্থীবান্ধব, নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও শিক্ষার্থী সংযোগ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সংগঠনের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও নেতাকর্মী অংশ নেন।

বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী সচেতনতামূলক লিফলেট বিতরণ ও শিক্ষার্থী সংযোগ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সংগঠনের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি আধুনিক, সবুজ, মানবিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশের চেতনা ধারণ করেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শুরু থেকেই একটি শিক্ষার্থীবান্ধব, নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, এটি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে ওঠার অন্যতম ক্ষেত্র। তাই এই ক্যাম্পাসকে নিরাপদ, সবুজ ও সবার জন্য বাসযোগ্য রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব।

তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা কেবল প্রশাসন বা কোনো একটি সংগঠনের দায়িত্ব নয়; এটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর যৌথ দায়িত্ব। সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমেই আমরা একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারি। আসুন, আমরা সবাই মিলে একটি পরিবেশবান্ধব, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস বিনির্মাণে একসঙ্গে কাজ করি।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশ নেন। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ সংরক্ষণ এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

বুড়িগঙ্গা

বুধবার, ১৫ জুলাই ২০২৬

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে রুমির নেতৃত্বে জবি ছাত্রদলের সচেতনতা কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x