ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

রানীশংকৈল বিরাশি বাজারে ক্রীড়ামুখর রাত, নাইট ভলিবলে মেতে উঠল এলাকাবাসী

মাঠজুড়ে আলোর ঝলকানি, খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য আর দর্শকদের উচ্ছ্বাস—সব মিলিয়ে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিরাশি বাজার। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত নাইট ভলিবল টুর্নামেন্ট ঘিরে সৃষ্টি হয় প্রাণবন্ত এক ক্রীড়াঙ্গন।

উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের ৬ নং নওয়ার্ডের হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সন্ধ্যার পর থেকেই দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। রাতের আলোয় খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন বিভিন্ন বয়সী মানুষ। তরুণদের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে পুরো মাঠ হয়ে ওঠে প্রাণচঞ্চল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আকতার। বিশেষ অতিথি ছিলেন ওমর ফারুক ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ৪ নং লেহেম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সামসুদ্দোহা সামু।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মুরশালিন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার, ছাত্রদল নেতা শাওয়াল, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম, সংরক্ষিত নারী ইউপি সদস্য ময়না পারভিন, বিএনপি নেতা খড়্গমোহন রায়, জামায়াতে ইসলামীর নেতা রশিদুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সহসভাপতি জসিম উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করেন সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. বাদল বিন হাসান ও লেহেম্বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকতারুল ইসলাম।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন চাপোড় পার্বতীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম দোস্তগীর বিপ্লব। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. জীবন হাসান, মো. সুমন, মো. সুজন, মো. আমিন ও শ্রী সুমন চন্দ্র।

আয়োজকদের মতে, তরুণদের শুধু খেলাধুলায় সম্পৃক্ত করাই নয়, সামাজিক বন্ধন দৃঢ় করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা সম্ভব।

স্থানীয়দের ভাষ্য, বিরাশি বাজারে এমন আয়োজন এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার নতুন পরিবেশ তৈরি হবে।

বুড়িগঙ্গা

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

রানীশংকৈল বিরাশি বাজারে ক্রীড়ামুখর রাত, নাইট ভলিবলে মেতে উঠল এলাকাবাসী

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x