‘রক্তাক্ত জুলাই প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মানিক মিয়া
স্টাফ রিপোর্টার ।
বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহাফনগরের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনের ৩১ এফ তোপখানা রোডস্থ ডি সি সি হলে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আলাম্মা আবু জাফর কাসেমী।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এন সি পি)-র মুখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন:
কর্নেল হাসিনুর রহমান (সাবেক সেনা কর্মকর্তা)
জনাব রাশেদ প্রধান (মুখপাত্র, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা)
আলহাজ্ব রফিকুল ইসলাম বাবুল (নায়েবে আমীর, বাংলাদেশ খেলাফত আন্দোলন)
আলহাজ্ব মনিরুজ্জামান মনির (যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত আন্দোলন)
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন:
মাওলানা আহমদ আলী কাসেমী (নায়েবে আমীর, খেলাফত মজলিস)
মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী (ভারপ্রাপ্ত আমীর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি)
মাওলানা সানাউল্লাহ খান (সদস্য সচিব, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স)
মাওলানা আবুল কাসেম কাসেমী (নায়েবে আমীর, বাংলাদেশ খেলাফত আন্দোলন)
মুফতী ইমরানুল বারী সিরাজী (সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম পল্টন জোন)
মাওলানা আব্দুল কাদের কাসেমী (নায়েবে আমীর, বাংলাদেশ খেলাফত আন্দোলন)
আলহাজ্ব আজম খান (নায়েবে আমীর, বাংলাদেশ খেলাফত আন্দোলন)
মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান (সভাপতি, জাতীয় ওলামা মুভমেন্ট)
এডভোকেট খায়রুল আহসান (আমীর, ইসলামী মুভমেন্ট বাংলাদেশ)
হাফেজ আবু দারদা (সভাপতি, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন)
আলহাজ্ব মুহাম্মদ মামুন খান (যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত আন্দোলন)
হাফেজ আশরাফুল ইসলাম (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন)
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের ত্যাগ ও অর্জন স্মরণ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষা এবং ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।