ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির কার্যালয় উদ্বোধন

ময়মনসিংহ শহরে বসবাসরত কিশোরগঞ্জ জেলার বাসিন্দাদের সংগঠন কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। নতুন কার্যালয়ের মাধ্যমে সংগঠনটির সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

২০১৫ সালে যাত্রা শুরু করা সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই ময়মনসিংহে বসবাসরত কিশোরগঞ্জবাসীর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে সর্বমহলে সুনাম অর্জন করেছে।

সমিতির আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্যসচিব এ কে এম মহিউদ্দিন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোশারফ উদ্দিন ভূঞা এবং অপর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস মিয়া।

এ ছাড়া সমিতির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন খান মার্শাল, আরাফাত আল নাসিম, যুগ্ম সদস্যসচিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ময়মনসিংহে বসবাসরত কিশোরগঞ্জ জেলার মানুষের যেকোনো প্রয়োজনে এবং সুখে-দুঃখে কিশোরগঞ্জ জেলা সমিতি অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। নতুন কার্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত হবে।

তারা আরও বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের শিক্ষার উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, দরিদ্র মানুষের চিকিৎসাসেবা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সমিতি সর্বাত্মকভাবে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ।

বক্তারা উল্লেখ করেন, ময়মনসিংহস্থ কিশোরগঞ্জ জেলা সমিতি কেবল একটি আঞ্চলিক সংগঠন নয়, বরং এটি একটি কার্যকর সামাজিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আগামী দিনেও কিশোরগঞ্জবাসীর কল্যাণে মানবসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।

সমাজের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বুড়িগঙ্গা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির কার্যালয় উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x