ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক ছড়ায় পড়ে চালকের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগরে ধামাইপার ব্রিজের রেলিং ভেঙে ধামাই ছড়ায় তেলবাহী ট্রাক পড়ে এক মর্মান্তিক সড়ক দু|র্ঘ|ট|না ঘটেছে। এতে দু|র্ঘ|ট|নাস্থলেই ট্রাকের চালক প্রাণ হারিয়েছেন এবং হেলপার গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) ভোরবেলা এ দু|র্ঘ|ট|না|টি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানাযায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে জ্বালানি তেল বোঝাই করে ট্রাকটি সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ধামাইপার ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই গাড়িটি ব্রিজের শক্তিশালী সুরক্ষাবেষ্টনী (রেলিং) ভেঙে ছিটকে ধামাই ছড়ায় পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান ব্রিজের রেলিং ভাঙা এবং নিচে দুমড়েমুচড়ে পড়ে আছে তেলবাহী ট্রাকটি।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে গুরুতর আহত অবস্থায় গাড়ির হেলপারকে ছড়া থেকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

ধামাইপার এলাকার এক বাসিন্দা জানান, "ভোরে বিকট শব্দ শুনে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি ব্রিজের রেলিং ভাঙা আর নিচে ট্রাক পড়ে আছে। আমরা দ্রুত নেমে গিয়ে মারাত্মক আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।"

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে রাজনগর ফায়ার সার্ভিস। পরিস্থিতি জটিল হওয়ায় পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট অভিযানে যোগ দেয়। ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় উদ্ধারকাজে ভারী রেকার ভ্যান ব্যবহার করতে হয়। ফায়ার সার্ভিস সদস্যদের সম্মিলিত চেষ্টায় ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার অভিযানের বিষয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকারিয়া বলেন, "ট্রাকটি ছড়ার বেশ গভীরে পড়ে যাওয়ায় সাধারণ সরঞ্জাম দিয়ে কাজ করা কঠিন ছিল। রেকার ভ্যান ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় চালকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, "তেলবাহী ট্রা‌কটিতে কেবল চালক ও হেলপার ছিলেন। দু|র্ঘ|টনায় চালক ঘটনাস্থলেই মা|রা গেছেন এবং আহত হেলপারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক ছড়ায় পড়ে চালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x