ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

মৌলভীবাজারে নদ-নদীর পানি বাড়ছে বন্যার আশঙ্কা

নদীর পানি বিপদসীমার ওপর

অতি বৃষ্টির কারণে মৌলভীবাজার জেলার সব নদ-নদীতে পানি বেড়েছে। তবে এখনো বিপৎসীমার নিচ দিয়ে কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদের পানি প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা হওয়ার শঙ্কা রয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেল পর্যন্ত জেলার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলায় বৃষ্টিপাত হয়েছে ৯১ মিলিমিটার। বুধবার সকাল থেকে জেলায় বৃষ্টি হচ্ছে। দিনে কিছু সময় বৃষ্টি কম থাকলেও দুপুর থেকে বৃষ্টি বেড়েছিল।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার বিকেল পর্যন্ত জেলার প্রধান নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করেনি। বিকেলে মনু নদীর রেলওয়ে এলাকায় বিপদসীমার ১৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। এছাড়া মনু নদীর চাঁদনীঘাট অংশে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার, ধলাই নদীর ১০৩ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর ৮৫ সেন্টিমিটার ও জুড়ী নদীর ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ জানান, বৃষ্টি অব্যাহত থাকায় নদীতে পানি বাড়ছে। নদীর বাঁকগুলোতে কোন সমস্যা দেখা দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এজন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক লোকজন আছে। এবং আমাদের বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতিও আছে।

এদিকে অতি বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। বৃষ্টি অব্যাহত থাকায় তারা কাজে যেতে পারেননি। দিনমজুর থেকে রিকশা ও ভ্যান চালকেরা অসহায় হয়ে পড়েছেন। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে তাদের না খেয়ে থাকতে হবে বলে কয়েকজন জানান।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মৌলভীবাজারে নদ-নদীর পানি বাড়ছে বন্যার আশঙ্কা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x