‘মুক্ত গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে’: লায়ন মো: শফিকুল ইসলাম সাইমন
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
“মুক্ত গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে” — এ মন্তব্য করেছেন বাংলাদেশ সোশ্যাল মিডিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লায়ন মো: শফিকুল ইসলাম সাইমন।
সম্প্রতি এক বিবৃতিতে তিনি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে এই মত প্রকাশ করেন।
তিনি বলেন, একটি দেশের গণতান্ত্রিক চর্চা ও স্বচ্ছতা বজায় রাখতে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম যদি স্বাধীনভাবে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে পারে, তবে দেশের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত হয় এবং গণতন্ত্র সুসংহত হয়।
বাংলাদেশ সোশ্যাল মিডিয়া প্রেস ক্লাব সবসময় বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করে আসছে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।