ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

বেসরকারি দুটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযানে গুনতে হলো বিশ হাজার টাকা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সোনার বাংলা ফাউন্ডেশন নামের একটি ডায়ালোসিস সেন্টারে ঔষধ যথাযথভাবে সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

পরে পুরাতন হাসপাতাল রোড এলাকায় আল হামরা (প্রাঃ) হাসপাতাল-এ অভিযান চালানো হয়। সেখানে পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়ম এবং অটোক্লেভ (স্টেরিলাইজেশন) রুম অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। 

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে একই আইনের ধারায় আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে পৃথক দুটি মামলায় দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানকালে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও তাঁর টিম উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে যথাযথ মান, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতে ও চলমান থাকবে।

বুড়িগঙ্গা

বুধবার, ১২ আগস্ট ২০২৬

বেসরকারি দুটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযানে গুনতে হলো বিশ হাজার টাকা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x