ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্যসচিব লিটু সরকার, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুর বক্ত, কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সাইফুর রহমান সরকার, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী সৈয়দ ফাহিদ হাসান, এএফএডির টেকনিক্যাল ফ্যাসিলিটেটর ফাতেমা আক্তার, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি সঞ্জীব গাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক ও সুধীজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন তীব্রতর হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৃক্ষরোপণ, নদী-খাল সংরক্ষণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। স্কুল-কলেজ পর্যায়ে পরিবেশ শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়ে বক্তারা একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও স্মারক তুলে দেওয়া হয়।

বুড়িগঙ্গা

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x