ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

বিরিশিরির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি নেতা আব্দুল ওয়াজেদ

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিরিশিরির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি নেতা আব্দুল ওয়াজেদ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৪ নম্বর বিরিশিরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত বিএনপি নেতা আব্দুল ওয়াজেদ। তিনি ওই ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী নির্বাচনে তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

আব্দুল ওয়াজেদ বাগুয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত আব্দুল কুদ্দুস এবং মাতা মৃত জাহানারা বেগম। চার ভাই ও চার বোনের মধ্যে তিনি পরিবারের দ্বিতীয় সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর বাবা আব্দুল কুদ্দুস বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। বাবার রাজনৈতিক ধারাবাহিকতায় আব্দুল ওয়াজেদও বিএনপির রাজনীতিতে যুক্ত হন। বর্তমানে তিনি ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।

বিরিশিরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডটি গাভিনা, করুণিয়া ও বাগুয়া—এই তিনটি গ্রাম নিয়ে গঠিত। ওয়ার্ডটিতে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। আব্দুল ওয়াজেদ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন বলে স্থানীয়ভাবে পরিচিত।

ব্যক্তিজীবনে আব্দুল ওয়াজেদ দুই ছেলে ও এক মেয়ের বাবা। তাঁর দুই সন্তান বর্তমানে সৌদি আরবে প্রবাসী।

আসন্ন নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হলে ওয়ার্ডকে মাদকমুক্ত করার উদ্যোগ নেওয়া এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন আব্দুল ওয়াজেদ।

স্থানীয় পর্যায়ে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং এলাকার মানুষের সঙ্গে সম্পর্ককে সামনে রেখে তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বুড়িগঙ্গা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিরিশিরির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি নেতা আব্দুল ওয়াজেদ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x