বিরলে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন।
বিরলে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ যুব উন্নয়ন অধিদপ্তরের সংগঠনগুলোর মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।
বুধবার উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তের আয়োজনে স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটি এর সহযোগিতায় কর্মসুচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর পক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী।
স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটি এর সভাপতি মাহবুবা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিয়ুর রহমান, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিসুজ্জামান মিলন, প্রেস ক্লাব এর সভাপতি আতিউর রহমান।