ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: সিংড়ায় এমপি আনু

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষি ঋণ মওকুফ, কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রধানদের বেতন-ভাতার কার্যক্রমও শুরু হয়েছে। এছাড়া পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কাজ শুরু হয়েছে। ২০ লাখ কিলোমিটার খাল খনন কর্মসূচির কার্যক্রমও শুরু হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাটোরের সিংড়া কোর্ট মাঠ মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আনু বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত সাধারণ মানুষের ওপর আওয়ামী লীগের নির্যাতন ও বৈষম্য ছিল। এ কারণেই আজ বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, তাঁর সংসদীয় এলাকা সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দেওয়া হয়েছে। ধীরে ধীরে এসব উন্নয়নকাজ শুরু করা হবে।

অধ্যক্ষ আনু বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম, সিংড়াকে একটি নান্দনিক ও শান্তির সিংড়া হিসেবে গড়ে তুলব। সিংড়ার মানুষ এখন আগের চেয়ে শান্তিতে আছে। দলের নাম ভাঙিয়ে যারা শান্ত সিংড়াকে অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ষড়যন্ত্রই সিংড়ার মাটিতে হতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খাঁন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন, কলম ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউপির সাবেক চেয়ারম্যান ফজলার রহমান বাচ্চু, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদত হোসেন মুন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: সিংড়ায় এমপি আনু

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x