ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, সাঁতারে প্রাণবন্ত শিক্ষার্থীরা

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, সাঁতারে প্রাণবন্ত শিক্ষার্থীরা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উপজেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বালক ও বালিকা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় ছিল টানটান উত্তেজনা ও প্রাণবন্ত পরিবেশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ পুকুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, দুর্গাপুর, নেত্রকোনার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। গ্রামীণ জনপদের উদীয়মান সাঁতারুরা নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি প্রতিযোগিতায় সেরা হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে। শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক রেজাউল করিম রিপনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও শিক্ষিকারা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং গ্রামাঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতেই প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, সাঁতারে প্রাণবন্ত শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x