ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

টেস্ট সিরিজে খেলতে পারবেন না নাহিদ রানা

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেস্ট সিরিজে খেলতে পারবেন না নাহিদ রানা
নাহিদ রানা |সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না নাহিদ রানা। হ্যামস্ট্রিং চোটে ছিটকে পড়া বাংলাদেশের এই তরুণ পেসারকে নিয়ে দুঃসংবাদ মিলেছে আগেই। তবে স্কোয়াডে না থাকলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিমানে উঠতে হয়েছে তাকে।

টেস্ট খেলতে নয়, উন্নত চিকিৎসার উদ্দেশ্যেই অস্ট্রেলিয়ায় গেছেন নাহিদ। দীর্ঘদিন ধরে শিনবোনের সমস্যায় ভুগছেন ২২ গজের এই গতির তারকা। সেই পুরোনো চোটের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাহিদের সাথে অস্ট্রেলিয়ায় গেছেন জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদও। কাঁধের চোটের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে দলের অন্য সদস্যদের আগেই দেশ ছেড়েছেন তিনি। চিকিৎসা শেষ করে টেস্ট দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে তাসকিনের।

এদিকে বাংলাদেশ দলের মূল বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে ৩১ জুলাই দিবাগত রাতে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক সফর।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট, ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সফরে টেস্ট ছাড়া আর কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ। তাই সিরিজ শুরুর আগেই নাহিদ ও তাসকিনের চিকিৎসা এবং তাদের দ্রুত সুস্থ হয়ে ওঠা বাংলাদেশের পেস আক্রমণের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিষয় : নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া তাসকিন আহমেদ

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

টেস্ট সিরিজে খেলতে পারবেন না নাহিদ রানা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না নাহিদ রানা। হ্যামস্ট্রিং চোটে ছিটকে পড়া বাংলাদেশের এই তরুণ পেসারকে নিয়ে দুঃসংবাদ মিলেছে আগেই। তবে স্কোয়াডে না থাকলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিমানে উঠতে হয়েছে তাকে।

টেস্ট খেলতে নয়, উন্নত চিকিৎসার উদ্দেশ্যেই অস্ট্রেলিয়ায় গেছেন নাহিদ। দীর্ঘদিন ধরে শিনবোনের সমস্যায় ভুগছেন ২২ গজের এই গতির তারকা। সেই পুরোনো চোটের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাহিদের সাথে অস্ট্রেলিয়ায় গেছেন জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদও। কাঁধের চোটের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে দলের অন্য সদস্যদের আগেই দেশ ছেড়েছেন তিনি। চিকিৎসা শেষ করে টেস্ট দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে তাসকিনের।

এদিকে বাংলাদেশ দলের মূল বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে ৩১ জুলাই দিবাগত রাতে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক সফর।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট, ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সফরে টেস্ট ছাড়া আর কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ। তাই সিরিজ শুরুর আগেই নাহিদ ও তাসকিনের চিকিৎসা এবং তাদের দ্রুত সুস্থ হয়ে ওঠা বাংলাদেশের পেস আক্রমণের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বুড়িগঙ্গা

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
টেস্ট সিরিজে খেলতে পারবেন না নাহিদ রানা
0:00 0:00
1.0x